হাওড়ায় বাম সংগঠনের ট্রাক্টর র্যালি
দি নিউজ লায়ন ; সারা ভারত কিষাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে নয়া কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ ৭২তম সাধারণতন্ত্র দিবসের সকালে হাওড়ায় ট্রাক্টর র্যালির আয়োজন করা হয়। বালীখাল থেকে হাওড়ার ডিএম বাংলো পর্যন্ত আয়োজিত হয় ট্রাক্টর র্যালি। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে, কর্পোরেট স্বার্থবাহী আইন বাতিলের দাবিতে, ভারতের সংবিধান রক্ষার শপথ নিতে এদিনের এই কর্মসূচি নেওয়া হয়।

Post a Comment